রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৫:৩৩ পিএম   (ভিজিট : ৭৯)
X

গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও চার নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক মোঃ রুপসান (৩৬), ছাত্রলীগের সাবেক কর্মী ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক আওয়ামী লীগ এমপি জিল্লুর রহমানের অনুসারী মোহাম্মদ আলী শাহান (৩১), লক্ষীপুর জেলার কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আবিদ (৩৩) ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আব্দুল মতিন ভুইয়া (৬২)।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার রাতে ডিবি মতিঝিল-বিভাগের একটি টিম মোহাম্মদপুর থানাধীন নুরজাহান রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রুপসানকে ও ধানমন্ডি থানাধীন ইবনে সিনা হাসপাতাল এলাকা থেকে মোহাম্মদ আলী শাহানকে গ্রেফতার করে ডিবি মতিঝিল-বিভাগ।

একই দিন মুগদা থানাধীন টিটিপাড়া এলাকায় থেকে সাদ্দাম হোসেন আবিদকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ। এছাড়া ডিবি- লালবাগ বিভাগের একটি টিম পল্টন মডেল থানাধীন পুরানো পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে  আব্দুল মতিন ভূঁইয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝