রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১০:৩১ এএম  আপডেট: ১৩.১০.২০২৫ ১১:১৬ এএম  (ভিজিট : ১২৬)
X

ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দুর্নীতির অভিযোগ ওঠায় সাময়িক বরখাস্ত করা হয় এই বিচারককে।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সম্প্রতি তাকে সাময়িক বরখাস্ত করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে আসে।

গত বছরের সেপ্টেম্বরে রেজাউল করিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এ বিষয়ে একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, এই বিচারকের এক আসামির আলামতের গাড়ি ডিবি হেফাজত থেকে নিয়ে ব্যবহার করেছেন। সেই সঙ্গে আইন মন্ত্রণালয়কে না জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পূর্বাচলে সাড়ে ৭ কাঠা প্লট নেয়ার তথ্যও উঠে আসে প্রতিবেদনে। যেখানে হাইকোর্টের বিচারপতিরাই ৫ কাঠা প্লট পান।

এছাড়া সাবেক এই সিএমএম মামলায় সুবিধা দিয়ে নর্দান ইউনিভার্সিটির পাশে ৫ কাঠা রেডিমেড প্লট নিয়েছেন ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম। এমনকি ঢাকার সিএমএম কোর্টের বিচারক থাকা অবস্থায় চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন তলা বাড়িও করেছেন তিনি। এসব অভিযোগ আমলে নিয়ে সম্প্রতি এই বিচারককে সাময়িক বরখাস্ত করলো আইন মন্ত্রণালয়।






আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝