রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারজিসের ‘কলিজা ছেঁড়ার’ হুমকি, নেসকোর ব্যাখ্যায় মিলল ৮ মিনিটের বিদ্যুৎ বিপর্যয়
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ৭:১৯ পিএম   (ভিজিট : ১৫১)
X

আট মিনিটের বিদ্যুৎ-বিভ্রাটকে রাজনৈতিক পক্ষপাত উল্লেখ করে কলিজা ছেঁড়ার হুমকি দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এ সময় তিনি বলেন, ‘একবার নয়, দুইবার নয়, এবার নিয়ে তিনবার এনসিপির সভা চলাকালে বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে। নেসকোর মালিক ও তার বাপকে জবাব দিতে হবে—এনসিপির প্রোগ্রামের সময় এটা হয় কেন? যারা এই কাজ করেছে, মূলত রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব—তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব। এরপর দেখব পঞ্চগড়ের নেসকোর দায়িত্বে কে আছে।’

ঘটনাটি ঘটে গতকাল শনিবার রাতে পঞ্চগড়ের শেরেবাংলা পার্ক মোড়ে এনসিপির পথসভায়। চাঁদাবাজি, দখলদারি, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে জেলাজুড়ে লংমার্চ করে দলটি। এ দিন সকালে পৌরসভার চিনিকল মাঠ থেকে লংমার্চের নেতৃত্ব দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই সময় (রাত ৯টা ২০ মিনিট) বৈশাখী মোড় এলাকায় একটি লাইনে আগুন ধরার খবর পায় কর্তৃপক্ষ। পরে তাৎক্ষণিক বৈদ্যুতিক লাইনটি শাটডাউন করতে বাধ্য হন কর্মরত ব্যক্তিরা।

জানতে চাইলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) ভারপ্রাপ্ত প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, ‘গতকাল রাত ৯টা ২০ মিনিটে বৈশাখী মোড় এলাকায় আমাদের একটি লাইনে আগুন লাগে। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আমরা বৈদ্যুতিক লাইনটি বন্ধ করি।

‘পরে আমাদের কারিগরি টিম দ্রুত ব্যবস্থা নিয়ে ৯টা ২৮ মিনিটে সংযোগ পুনরায় সচল করে। অর্থাৎ মাত্র ৮ মিনিট বিদ্যুৎ-সংযোগ বন্ধ ছিল।’নুরুল ইসলাম আরও বলেন, ‘প্রোগ্রামের বিষয়ে আমাদের আগে থেকে জানানো হয়নি। ঘটনাটি ছিল একটি দুর্ঘটনাজনিত কারিগরি সমস্যা।’

বিদ্যুৎ-বিভ্রাট: নেসকোর কর্মকর্তাদের ‘কলিজা ছিঁড়ে’ ফেলার হুমকি সারজিস আলমেরবিদ্যুৎ-বিভ্রাট: নেসকোর কর্মকর্তাদের ‘কলিজা ছিঁড়ে’ ফেলার হুমকি সারজিস আলমের
এ বিষয়ে ওই এলাকার (বৈশাখী মোড়) বাসিন্দা সায়েম সরকার বলেন, ‘সেই সময় আমি বাড়িতে খেতে বসেছিলাম। হঠাৎ দেখি বাইরে সবাই চিৎকার করছে—বিদ্যুতের ট্রান্সফরমারের তারে আগুন লেগেছে। আমরা তাড়াহুড়ো করে বাইরে চলে যাই। আমি বিদ্যুৎ অফিসের লাইনম্যানকে ফোন দিলে তারা সঙ্গে সঙ্গে লাইন বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর আবার সংযোগ চালু করে, আগুন নিভে যায়। পরে নেসকোর টিম ঘটনাস্থলে আসে।’

সারজিস আলমের নেতৃত্বে পঞ্চগড়ে দুর্নীতি ও চাঁদাবাজি বিরোধী লংমার্চসারজিস আলমের নেতৃত্বে পঞ্চগড়ে দুর্নীতি ও চাঁদাবাজি বিরোধী লংমার্চ
নেসকোর তথ্যানুযায়ী, গতকালের বিভ্রাটটি ছিল বৈশাখী মোড়ে ট্রান্সফরমারের লাইনে আগুন লাগার কারণে সৃষ্ট কারিগরি ত্রুটি, যা দ্রুত সময়ের মধ্যে মেরামত করে মাত্র আট মিনিটের মধ্যে বিদ্যুৎ-সংযোগ স্বাভাবিক করা হয়।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝