রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুদকের সাবেক পিপি কাজলের বাসা থেকে শটগান উদ্ধার সেনাবাহিনীর
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ৭:২২ পিএম  আপডেট: ১২.১০.২০২৫ ৭:২৫ পিএম  (ভিজিট : ৯৪)
X

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী আইনজীবী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশাররফ হোসেন কাজলের বাসা থেকে একটি শটগান উদ্ধার করেছে সেনাবাহিনী।

আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে হাজারীবাগ এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে শটগানটি উদ্ধার করেছে ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেড অধীনস্থ সাইন্সল্যাব আর্মি ক্যাম্প।

অভিযান সংশ্লিষ্ট এক সেনা কর্মকর্তা গণমাধ্যমকে জানান, কাজল ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছে। উদ্ধার হওয়া শটগানটি তার দেহরক্ষী সন্ত্রাসী, চাঁদাবাজি ও অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করতেন। শটগানটি উদ্ধারের পর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ২ নেতাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তাররা রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন, অংশগ্রহণ ও অর্থায়নে জড়িত বলে জানিয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় রোববার এ তথ্য জানিয়েছে ডিএমপি।

গ্রেপ্তাররা হলেন- স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালাবিষয়ক সম্পাদক মো. ওয়াহেদুল ইসলাম খান সজিব (৫২), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মো. এরশাদ আলী (৪৫), সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন (৩৭), সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ (৩৬), ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সহসভাপতি মোবারক হোসেন পলক (৩২), বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন আকন (৫০) এবং আওয়ামী লীগের সংগঠক অংশগ্রহণকারী মো. মিরাজ হোসেন (২৬)।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝