রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর পল্লবীতে পানির জন্য ওয়াসা অফিস ঘেরাও করেছে বিহারীরা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৫ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৫ ৮:১৭ পিএম  (ভিজিট : ৪৫১)
X

রাজধানীর পল্লবী ও মিরপুরে বিহারী ক্যাম্পে পানির লাইন স্থাপনের দাবিতে ওয়াসার মিরপুর জোন অফিস ঘেরাও করেছে বাংলাদেশী বিহারী পুনর্বাসন সংসদের (বিবিআরএ) পল্লবী থানা শাখার লোকজন। গতকাল ৩ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে  প্রথমে ক্যাম্পাসিগণ মিরপুর-১০ এর বেনারসি পল্লীর বায়তুস সালাত মসজিদের সামনে সমবেত হন। পরে মিছিলসহকারে বিহারি নারী-পুরুষ ও শিশুরা ওয়াসা অফিস ঘেরাও  করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিচ্ছিন্ন করা পানির লাইন অবিলম্বে নতুন করে স্থাপন করার দাবি জানান বিহারী নেতৃবৃন্দ। 

ঘেরাও চলাকালে ঊর্ধ্বতন পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতিতে ওয়াসা কর্মকর্তাগণ বিবিআরএ এর প্রধান পৃষ্ঠপোষক নেয়াজ আহমদ খানসহ বিহারী নেতৃবৃন্দ ওয়াসা মডস জোন-১০ অফিসে বৈঠক করেন। ওয়াসার হেড অফিসকে  সম্পৃক্ত করে ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিয়ে বিহারী ক্যাম্পের পানি  সমস্যার দ্রুত সমাধানের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রায় ৪০ মিনিট বৈঠক স্থায়ী হয়। ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী বিহারীরা মানবেতরভাবে জীবন যাপন করেন বলে উপস্থিত কর্মকর্তাগণ ঐক্যমত পোষণ করেন। 

পল্লবীর বিহারী নেতা আমান হোসেনের সভাপতিত্বে মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেয়াজ আহমদ খান। প্রধান  অতিথি তার বক্তব্যে সরকারকে ৫৪ বছর যাবত উপেক্ষিত ও অবহেলিত বিহারী জনগোষ্ঠীর পুনর্বাসনের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। মহামান্য হাইকোর্টে বিহারীদের পুণর্বাসনের জন্য তিনটি রিট মামলা থাকলেও সরকার সে পারে কেন নিরব তা জানতে চেয়েছেন প্রধান অতিথি। ওয়াসার গুরুত্বপূর্ণ পদ হতে খুনি হাসিনার গোলামদেরকে অবিলম্বে অপসারণের দাবী জানিয়েছেন বিবিআরএ এর প্রধান পৃষ্ঠপোষক নেয়াজ আহমদ খান। 

এই কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ মর্তুজা, আনিসুর রহমান বেচূ, রাজিয়া সুলতানা, আব্দুল মজিদ, নান্নু মাহাজন, মোঃ সেলিম, মানিক সংগ্রামী, আরমান দিল্লীওয়ালা, নাসিরউদ্দিন, মুহাম্মদ সনু, মোহাম্মদ জাকির প্রমুখ। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিহারী ক্যাম্পে পানি নাই- ইউনূস সরকার জবাব চাই, ধান্দাবাজদের ঠিকানা- বাংলাদেশে থাকবে না, ওয়াসার দুর্নীতিবাজদের - ছাটাই কর  বিচার করো প্রভৃতি স্লোগান দেন।

পলাতক শেখ হাসিনার সরকার বিহারী ক্যাম্পবাসিদের সাথে বর্ণবাদী আচরণ করেছেন বলে বিহারী বক্তারা অভিযোগ করেছেন। খুনি লীগের বৈষম্য ও নিপীড়নমূলক আচরনের কারণেই ২০১৭-১৮ সালে বিহারী ক্যাম্পে ওয়াসার নতুন লাইন স্থাপন করা হয়নি বলে জানিয়েছেন বিহারী নেতৃবৃন্দ। লীগ দলীয় ভূমিদস্যূ, স্থানীয় মাস্তান ও ওয়াসার দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে আজও বিহারী ক্যাম্পের পানি সমস্যার সমাধান হয়নি। বিহারী নেতৃবৃন্দ অবিলম্বে পল্লবীর সকল বিহারী ক্যাম্পে ওয়াসার নতুন পানির লাইন স্থাপনের দাবি জানিয়ে। পানির নতুন লাইনের জন্য গত পাঁচ মাসে ৪টি কর্মসূচি পালন করেও ঢাকা ওয়াসার টনক নড়েনি বলে বিবিআরএ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে অভিযোগ করেছেন। 

গতকাল বুধবারের সিদ্ধান্ত অনুসারে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন-২ এর অফিসে নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামের সভাপতিত্বে বিহারী ক্যাম্পের পানির সমস্যার সমাধানে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়াসার মডস জোন-১০ এর নির্বাহী প্রকৌশলী এরশাদুল হক তার সহকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন। 

বাংলাদেশি বিহারী পুনর্বাসন সংসদ বিবিআরএ এর প্রধান পৃষ্ঠপোষক নেয়াজ আহমদ খান সংগঠনের নেতৃবৃন্দ সহ সভায় বিহারিদের পানির সমস্যার বিস্তারিত তুলে ধরেন। সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষে মিরপুর থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর রাজিব সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। সভায় সিদ্ধান্ত হয় যে, মিরপুর ১১ এর ৩ নং ওয়ার্ড ভুক্ত এভিনিউ-৩ এর উত্তর-দক্ষিণ মুখী সড়কে পাইপ বসানোর উপযুক্ত কম-বেশি ৩০০ ফিট খননকার্য ওয়াসার অনুকূলে সিটি কর্পোরেশন করবে। রাস্তায় সুয়ারেজ লাইনের কাজ চলমান থাকায় পানির লাইন বসাতে মাসাধিক সময় লাগবে। পানি লাইন বসানোর পূর্ব পর্যন্ত মজলুম ক্যামপবাসীদের প্রয়োজনীয় পরিমাণ ফানি সরবরাহের জন্য বিহারী নেতৃবৃন্দ সভায় অনুরোধ করেন। সভাটি প্রায় দুই ঘন্টা পর্যন্ত চলে। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
লাইফস্টাইল- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝