রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচনের জন্য মানুষ প্রস্তুত, জানিয়েছেন প্রেস সচিব
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৮:৪২ পিএম   (ভিজিট : ৯৪)
X

দেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, আমি তো দেখছি, সাধারণ মানুষ খুব ভালোভাবে নিচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আমি তো কনফিউশন দেখছি দু-একজন তথাকথিত জ্যেষ্ঠ সাংবাদিকের মধ্যে। তারা দুয়েকটা সময় টেলিভিশনে আসেন, এসে বলেন। আমরা দেখি যে সোজা বাংলায় যাকে বলে ‘তারা মার্কেট গরম করতে চান’।

তিনি আরও বলেন, আমরা দেখছি বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। আর আমি বলব, নির্বাচনের ট্রেন তো ছেড়ে গেছে। গ্রামাঞ্চলে গেলে নির্বাচনের উত্তাপের দেখা মিলছে। আজকেই তো একটা দল নির্বাচনে তাদের প্রার্থী ঘোষণা করেছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝