বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ ঘোষণা হংকং কোচের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৫:৫৪ পিএম   (ভিজিট : ১৫৯)
X

বাংলাদেশের ফুটবল দর্শক হামজা চৌধুরীকে নিয়ে গর্ব করে। অহংকার করে বাফুফে। সবকিছু গুঁড়িয়ে দিয়েছেন হংকং কোচ অ্যাশলে ওয়েস্টউড। মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তার দলে যদি হামজা চৌধুরী থাকত, তাহলে তার জায়গা নাকি বেঞ্চে হতো।

 হংকং কোচের এমন কথায় সবার জিভ কাটা যায়। প্রতিপক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার, যাকে নিয়ে পরিকল্পনা করেন কোচ। সেই হামজাকে মাঠের বাইরে রাখবেন হংকং কোচ। 

হামজাকে পাত্তাই দিতে চান না হংকং কোচ। বুঝিয়ে দিচ্ছেন তিনি, কতটা পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাস নিয়ে ঢাকায় এসেছেন। একটা দলের শক্তি যখন তুঙ্গে থাকে, তখন দলের কোচও সাহস করে অনেক কথা বলতে পারবেন। গতকাল সংবাদ সম্মেলনে হংকং কোচ জাতীয় স্টেডিয়ামের মাঠ নিয়ে আপত্তি করেছেন। মাঠে অনুশীলন করে সংবাদ সম্মেলনে গিয়ে জানিয়েছেন-এশিয়ান কাপ ফুটবলের ম্যাচ যে মাঠে হবে, সেটি আরও ভালো হওয়া উচিত ছিল।' কোচ আরও বলেছেন, 'বাংলাদেশ দল নিয়মিত অনুশীলন করেছেন জাতীয় স্টেডিয়ামে। এটি ঠিক না।'

ব্রাজিল, ফ্রান্স, স্পেন, ক্যামেরুনসহ হংকং দলের অন্তত ১০ দেশের ফুটবলার রয়েছেন। হংকং কোচ বলেছেন, 'কোন দেশের কত জন ফুটবলার রয়েছেন, সেটি কোনো বিষয় নয়। আমি এখানে খেলতে এসেছি। জিততে এসেছি।' র‍্যাংকিং নিয়ে কোচ বলে, 'র‍্যাংকিং কোনো ব্যাপার না। আমরা ২০৩ নম্বর র‍্যাংকিংয়ের দেশে লিচটেনস্টাইলের কাছে হেরেছি। ওরা খেলেছিল ইউরোপীয়ান স্টাইলে। কারণ তাদের সব ফুটবলার ইউরোপে খেলে। আপনি কখন ভালো খেলবেন, সেটার ওপর নির্ভর করে আপনি জিততে পারবেন কিনা। ঢাকায় এসে আমরা হাজার মাইল দূরের কোনো দেশের বিপক্ষে খেলছি না। তাই আমি র‍্যাংকিংয়ে তাকাতে চাই না।'

এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের জন্য আজ ডু অর ডাই ম্যাচ। এশিয়ান কাপে বাংলাদেশ টিকে থাকবে কি না, সেটা নির্ভর করছে আজকের ম্যাচের ওপর। হংকংকে যদি হারাতে পারে সুযোগ থাকবে। আর হেরে গেলে অনেক যদির ওপর নির্ভর করতে হবে। হংকং 'সি' গ্রুপে টপে থাকা দল। এই গ্রুপে ভারত, সিঙ্গাপুর রয়েছে। বাংলাদেশের প্রাপ্তি ভারতের বিপক্ষে ড্র করে ১ পয়েন্ট। সবার নিচে থাকলেও বাংলাদেশ ম্যাচ জয়ের জন্য মরিয়া।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝