রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামী গান, ২ যুবক আটক ২
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৪:৪১ পিএম   (ভিজিট : ২১৬)
X


পূজামণ্ডপে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের জেএম সেন হলের  ইসলামিক চেতনার গান পরিবেশনে অংশগ্রহণকারী দুই যুবককে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (১১ অক্টোবর) সকালে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার কাজী মো: তারেক আজিজ। আটক ব্যক্তিরা হলেন- তানজিমুল উম্মাহ মাদরাসার শিক্ষক শহিদুল করিম (৪২) ও দারুল ইরফান একাডেমির শিক্ষক মো: নুরুল ইসলাম (৪০)।

এ ঘটনায় মামলা দায়েরে হয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত বৃহস্পতিবার রাতে মঞ্চে গান পরিবেশনের জন্য চট্টগ্রাম সাংস্কৃতিক একাডেমিকে অনুরোধ করেছিলেন।

অতিরিক্ত উপকমিশনার বলেন, ‘অনুরোধে একাডেমির ছয়জন সদস্য দুটি গান পরিবেশন করেন এবং একটি গান হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। পুলিশ এখনো এই দলের অন্য সদস্যদের আটকের চেষ্টা করছে। তারা হলেন- আব্দুল্লাহ ইকবাল (৩০), রনি (২৮), গোলাম মোস্তফা (২৭) ও মামুন (৩৬)।’

তারা গেয়েছেন শাহ আবদুল করিমের বিখ্যাত গান ‘আগের কি সুন্দর দিন কাটাইতাম’ ও ‘শুধু মুসলিমের লাগি আসেনি কো ইসলাম’। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কেউ কেউ গানের শিল্পীদের ইসলামী ছাত্রশিবিরের সদস্য বলে দাবি করলেও বিষয়টির প্রতিবাদ জানিয়ে সংগঠনটি বলেছে, তারা কেউ ছাত্রশিবিরের সাথে সংশ্লিষ্ট নন।
আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝