বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ইবিতে শহীদ আবরার স্মরণে
সাকিব আসলাম ,ইবি প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৩:৫৮ পিএম  আপডেট: ০৯.১০.২০২৫ ৪:০১ পিএম  (ভিজিট : ৯৪)
X

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ আবরার ফাহাদ স্মরণে নির্মিত চলচ্চিত্র "রুম নম্বর ২০১১" প্রদর্শনী করা হয়েছে। গতকাল বুধবার (০৮ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে ইবি ব্যতিক্রম সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ চলচ্চিত্র দেখানো হয়। 

প্রদর্শনী শেষে শিক্ষার্থীরা জানান, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এক কন্ঠ ছিলেন শহীদ আবরার ফাহাদ। তার কন্ঠ কিভাবে রোধ করা হয় আমরা উপলব্ধি করেছি। এত নির্মমভাবে আমাদের ফাহাদ ভাইকে হত্যা করেছিল গুন্ডা লীগ বাহিনী। দেশের প্রতি ভালোবাসা ছিল অকৃত্রিম যা তার কাছে শিক্ষণীয়। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এমন নির্যাতনকারী গোষ্ঠী তৈরি না হোক এ বিষয় শিক্ষার্থীদের সোচ্চার হতে হবে। 

ব্যতিক্রম সাংস্কৃতিক জোটের পরিচালক মু. ওয়ায়েস কুরুনী বলেন, শহীদ আবরার ফাহাদ এক অনুপ্রেরণার নাম। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া শহীদ আবরার ফাহাদ শিখিয়ে গেছে দেশপ্রেম। তার স্মরণ আজকে এই চলচ্চিত্র প্রদর্শনী। আমরা প্রত্যেকে শহীদ আবরার ফাহাদের উত্তরসূরি হয়ে দেশের অখন্ডত্ব ও সার্বভৌমত্বের প্রশ্নে সর্বদা অপোসহীন ও লড়াই জারি রাখবো। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝