রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৫:৫৭ পিএম   (ভিজিট : ১১৩)
X

টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের তিক্ততা এখনো কাটেনি আফগানিস্তানের। তবে সেই ব্যর্থতা ভুলে এবার নতুন ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই ওয়ানডে সিরিজে মাঠে নামছে তারা।বুধবার (৮ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। 

এমন ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং তিনি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। 

সদ্য সমাপ্ত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করায় এবার ওয়ানডেতেও সুযোগ পাচ্ছেন সাইফ হাসান। এই সংস্করণে আজকের ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে তার।

বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ।

আফগানিস্তানের একাদশ : রহমানুউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সাদিকুল্লাহ আতেল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতি, আল্লাহ গাজনফার ও বশির আহমেদ। 

 আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝