রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাসপোর্টের মেয়াদ শেষ হলেও হজে নিবন্ধন করা যাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৯:৫০ পিএম   (ভিজিট : ১২০)
X

হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর। এখন থেকে পাসপোর্টের মেয়াদ না থাকলেও করা যাবে হজের নিবন্ধন। অর্থাৎ, পাসপোর্টের মেয়াদ থাকার শর্ত শিথিল করেছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার (৭অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

হজ করতে সৌদি আরবে যেতে পাসপোর্টের অন্তত ছয় মাস মেয়াদ থাকতে হয়। এতদিন নিবন্ধনের জন্যও পাসপোর্টের মেয়াদের শর্ত ছিল। তা শিথিল করায় এখন মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও নিবন্ধন করা যাবে। 

তবে ভিসা ইস্যুর জন্য পিআইডি নির্ধারণ করার সময় অবশ্যই মেয়াদ সম্বলিত পাসপোর্ট দিয়ে তথ্য হালনাগাদ করতে হবে। তা না হলে ভিসা মিলবে না।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ হবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন।

সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুযায়ী, এ বছর হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুলাই থেকে এবং চলবে ১২ অক্টোবর পর্যন্ত।বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজে যেতে আগ্রহী, তাদের জন্য গত ৩০ সেপ্টেম্বর তিনটি হজ প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এর মধ্যে খাওয়া ও কোরবানিসহ বিশেষ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা।

অন্যদিকে সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হবে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা। এর আগে গত ২৮ সেপ্টেম্বর ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সচিবালয়ে সরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করেন।

আগামী বছর প্যাকেজ–১ এর মাধ্যমে হজ পালনে খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। এছাড়া হজ প্যাকেজ-২ এ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা ও হজ প্যাকেজ-৩ এ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা খরচ ধরা হয়েছে।

অন্যদিকে ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছিল। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। 

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝