রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিথ্যা মামলা থেকে রেহাই চায় ভুক্তভোগিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৫:২৮ পিএম   (ভিজিট : ৯৭)
X

হয়রানিমূলক মিথ্যা মামলা, অত‍্যাচার, নির্যাতন এবং চাঁদাবাজীতে অতিষ্ট গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কয়েকটি পরিবার। এমন পরিস্থিতি থেকে পরিত্রান পেতে সরকারের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি পরিবারগুলো। 

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম  রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ( ক্র্যাব) কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ তুলে ধরেন।  সংবাদ সম্মেলনে মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মহসিন খিপু মিয়া অভিযোগ করেন, ব‍্যানার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ এবং ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সমর্থকদের মধ‍্যে সংঘর্ষ হয়। 

এ ঘটনার পর সেলিমুজ্জামান সেলিম তার প্রতিপক্ষসহ অনেক নিরিহ ব্যক্তির নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত বেশ কয়েকজন অভিযোগ করেন, উপজেলা বিএনপির আবদুস সালাম খান ও তরিকুল ইসলাম রাজু মামলায় ফাঁসানোর ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন লোকজনকে হয়রানি করছে। এসবের প্রতিকার চেয়ে প্রশাসন ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের সহযোগিতা চাওয়া হয় সংবাদ সম্মেলনে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝