বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নারী বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৫:২০ পিএম   (ভিজিট : ১১৬)
X

নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে গুয়াহাটির নেহরু স্টেডিয়ামে আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড নারী দল। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট। ফলে ব্যাটিং করতে নেমেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।

দুই দলই এসেছে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৬৯ রানে গুটিয়ে দিয়ে ১০ উইকেটে জয় তুলে নিয়েছিল ইংল্যান্ড। সেই দুই বিজয়ী দলের মুখোমুখি লড়াই ঘিরে তাই আগ্রহ তুঙ্গে।

টসের পর ইংল্যান্ড অধিনায়ক স্কিভার-ব্রান্ট বলেন, “দল ভালোভাবে বিশ্রাম নিয়েছে, প্রস্তুতিও স্বাভাবিকভাবেই নিয়েছি। আগের ম্যাচে আমাদের বোলাররা দারুণ করেছে, তাই একই ছন্দ বজায় রাখার চেষ্টা করব।” প্রথম ম্যাচে যে একাদশে মাঠে নেমেছিল, সেটিতেই পরিবর্তন আনেনি তারা।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানার কণ্ঠেও ঝরে পড়ল আত্মবিশ্বাস, “আমরা টস জিতলেও ব্যাটিংই নিতাম। আমাদের মেয়েরা আত্মবিশ্বাসী, পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর সবাই বেশ ফোকাসড।” তবে আগের ম্যাচের একাদশে এসেছে দুটি পরিবর্তন। ঋতু ও মেঘলা খেলছেন আজ। কৌশলগত ভারসাম্য আনতেই এই রদবদল বলে জানান অধিনায়ক।

ইংল্যান্ড একাদশ:
ট্যামি বিউমন্ট, অ্যামি জোন্স (উইকেটকিপার), হিদার নাইট, ন্যাট সিভার-ব্রান্ট (অধিনায়ক), সোফিয়া ডানকলে, এমা ল্যাম্ব, অ্যালিস ক্যাপসি, চার্লি ডিন, সোফি একলস্টোন, লিনসি স্মিথ, লরেন বেল।

বাংলাদেশ একাদশ:
রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মানরুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝