রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি
ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল হলে সংসদ নির্বাচনে অংশ নেয়া যাবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১০:৫০ এএম   (ভিজিট : ১৫৪)
X

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে অভিযোগ দাখিল হলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে থাকার অযোগ্য হবেন। এছাড়া সরকারি চাকরিতে নিয়োগ বা কোনো পদে অধিষ্টিত হতে পারবেন না।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে এই অধ্যাদেশ জারি করেছে সরকার।

অধ্যাদেশ অনুযায়ী, ট্রাইব্যুনালে  অভিযোগ দাখিল হলে স্থানীয় সরকার সংস্থার সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক নির্বাচিত বা নিযুক্ত হওয়া বা থাকার যোগ্য হবেন না।

এছাড়া সরকারি কোনো চাকরিতে নিয়োগ পাবেন না অভিযুক্ত ব্যক্তি। সেই সঙ্গে কোন সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না সেই ব্যক্তি। তবে ট্রাইব্যুনাল কর্তৃক অব্যাহতি প্রাপ্ত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না।



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝