বিএনপি শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করে এসেছে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করে এসেছে। তিনি জানান, এই সরকারের সামনে রয়েছে দুটি বড় চ্যালেঞ্জ— প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করা।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তারেক রহমান বলেন, "আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। কারণ তাদের হাতে এমন কিছু করণীয় রয়েছে, যেগুলো ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
তিনি বলেন, এই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। এসময় তিনি সরকারের প্রতি দায়িত্বশীল ও দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানান।
তারেক রহমান আরও বলেন, "আমরা আশা করি, তাঁরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। কাজটি কতটা সফলভাবে করা যায়, সেটাই ভবিষ্যতে আমাদের পারস্পরিক সম্পর্ক কেমন হবে— তা নির্ধারণ করবে।"
আ.দৈ/ওফা




















