প্রধান বিচারপতি মিশর গেলেন
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মিশর সফরে গেছেন। তার অনুপস্থিতিতে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক।
আজ রোববার (৫ অক্টোবর) ভোরে মিশরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। মিশর সফর শেষে প্রধান বিচারপতির ১১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ১৭ অনুচ্ছেদ অনুয়ায়ী প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের মিশর যাতায়াত ও অবস্থানকালে ৫ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত অথবা যাত্রার তারিখ থেকে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক প্রধান বিচারপতির কার্যভার পালন অনুমোদন করেছেন।
আ. দৈ./কাশেম




















