রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর ধানমন্ডিতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ৫:৪৭ পিএম  আপডেট: ০৫.১০.২০২৫ ৫:৫০ পিএম  (ভিজিট : ৬৭)
X

হঠাৎ রাজধানীর ধানমন্ডি মডেল থানাধীর বিভিন্ন এলাকায় চুরি. ছিনতাই, চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধ বেড়েছে। এই পরিস্থিতিতে পুলিশের পক্ষ থেকে পরিচালিত বিশেষ অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন– মো. অমিত হাসান ওরফে রাব্বি (৩০), মো. আলী আকবর (৪২), মো. শফিকুর রহমান (৩০), সজিব সরদার (১৯), রাজিব তালুকদার (১৯), নূর মোহাম্মদ ওরফে বাপ্পি (১৯), মো. জিহাদ (১৯), মো. কাউছার (২৮), চাঁন মিয়া (২৫) ও মো. ওয়াসিম (২৪)। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

আজ রোববার (৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে এ থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িতরা। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তালেবুর রহমান।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝