বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচে আবারও উত্তেজনা, অধিনায়কদের হাত না মেলানো আলোচনায়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ৫:৩৪ পিএম   (ভিজিট : ১৪৩)
X

পুরুষদের সবশেষ এশিয়া কাপে মাঠের লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রে ছিল ভারত ও পাকিস্তানের দুই অধিনায়কের হাত না মেলানোর প্রসঙ্গ। এবার নারী ক্রিকেটেও দেখা গেল একই দৃশ্য। নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌর।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করছে ভারত। বিশ্বকাপের আয়োজক ভারত হলেও পাকিস্তান সেদেশে খেলবে না, তাই নিরপেক্ষ ভেন্যু হিসেবে পাকিস্তানের সবগুলো খেলাই পড়েছে শ্রীলংকায়। 

এদিন টসে জিতেই পাকিস্তান অধিনায়ক ফাতিমা সরাসরি চলে যান ম্যাচ প্রেজেন্টারের দিকে। পরে ভারতের হরমনপ্রীত কৌর তার প্রতিপক্ষ অধিনায়কের পাশ দিয়ে করমর্দন এড়িয়ে হেঁটে যান। স্বাভাবিকভাবে তখন হাত মেলান দুই অধিনায়ক। 

এশিয়া কাপের ফাইনালে ভারত ও পাকিস্তানের মধ্যে দারুণ উত্তেজনাপূর্ণ এক ম্যাচ দেখে ক্রিকেটবিশ্ব। তবে সেসব আলোচনা ছাড়িয়ে পুরো টুর্নামেন্ট ঘিরে ছিল নানা বিতর্ক ও রাজনৈতিক আবহ। পেহেলগাম হত্যাকাণ্ডকে ঘিরে দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা বেড়েছে আরও। সেটিরই প্রতিফলন দেখা গেছে টুর্নামেন্টে। 

পাকিস্তান হাত না মেলানো ও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের মন্তব্য নিয়ে অভিযোগও দিয়েছিল আইসিসির কাছে। অন্যদিকে, ভারত হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের উদযাপন নিয়ে আইসিসির কাছে আপত্তি জানায়।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝