রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে ফরচুন বরিশাল নিয়ে অনিশ্চয়তা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৫:০৮ পিএম  আপডেট: ০৪.১০.২০২৫ ৫:১৪ পিএম  (ভিজিট : ১৪৪)
X

চলতি বছরের শেষ দিকে বিপিএলের ১৩তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু বিসিবি নির্বাচনের কারণে টুর্নামেন্টটি মাঠে গড়ানো নিয়ে অনিশ্চতা তৈরি হয়েছে। এর মাঝেই বিপিএল বর্জনের কথা ভাবছে ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। 

মূলত, বিসিবি নির্বাচনে ভোটাধিকার হারিয়েছেন মিজানুর রহমান। এ ছাড়াও ফরচুন বরিশালের অবিচ্ছেদ্য অংশ মনোনয়ন প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। যার প্রভাব পড়তে যাচ্ছে বিপিএলে। 

গুলশান ক্রিকেট ক্লাব থেকে কাউন্সিলর হয়েছিলেন মিজানুর রহমান। কিন্তু গত মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন থেকে ১৫টি ক্লাবকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। এতে নির্বাচনে ভোটাধিকার হারিয়েছেন তিনি।

রাজনীতির অভিযোগে ক্রিকেট থেকে সরে যাওয়ার কথা ভাবছেন মিজানুর রহমান। তিনি বলেন, ওনারা বিপিএল করতে পারবে? ওনারা কিভাবে করবে? ওখানে যারা আছে, নির্বাচিত হচ্ছে ওখানে বিপিএল করার মতো কারা আছে নামটা বলেন আমাকে।

গত তিন আসরে ফরচুন বরিশালের অবিচ্ছেদ্য অংশ তামিম ইকবাল। বিপিএলে অংশ নেয়া নিয়ে এখনও তার সঙ্গে আলোচনা হয়নি মিজানুর রহমানের। তবে ইতোমধ্যে যেসব বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি হয়েছে তা বাতিল করতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তার মতে, নতুন কমিটি বিপিএলের ফিক্সারই দিতে পারবে না। সেই সঙ্গে বছরের পর বছর ক্রিকেটের পেছনে অর্থ, মেধা, শ্রম দিয়েও সম্মান না পাওয়ার অভিযোগ মিজানুর রহমানের।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝