সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রী পালাল বাবার সঙ্গে, আবেগঘন পোস্টে নজর কাড়ল সন্তান
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৮:৪২ পিএম  আপডেট: ০২.১০.২০২৫ ৮:৫৫ পিএম  (ভিজিট : ২০২)
X

বরগুনার আমতলীতে দুই সন্তানের জনক প্রাইভেট শিক্ষক নিয়াজ মোর্শেদ নাদিম (৪০) দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে উধাও হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর তার ৮ বছরের ছেলে আরহাম সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছে।

ফেসবুকে It's Abraham নামে পরিচিত আইডি থেকে শিশু আরহাম লিখেছে, “বাবা, তুমি তো অনেক সুখে আছো, তাই না? কিন্তু আমাদের এ কেমন জীবনে রেখে গেলে? জন্মের পর থেকে তুমি কোলে কোলে ঘুরতে, আবদার না করলেও সবকিছু এনে দিতে। এখন আমরা দুই ভাইবোন হাত ধরে রাস্তায় ঘুরি, কিছু চাইতে আর মুখ খুলি না। তুমি তো মারা যাওনি বাবা, তাহলে হারিয়ে গেলে কেন?”

শিশু আরহাম আরও লিখেছে, ‘আমরা কি খাবো, কিভাবে পড়াশোনা করবো, তুমি কি একবারও ভাবোনি? দোয়া করি বাবা, পৃথিবীটা যেন তোমার কাছে জান্নাত হয়ে যায়।’

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বুধবার আমতলী পৌরসভার প্রাণী সম্পদ অফিসপাড়া এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মজিবর রহমান ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা নার্গিস বেগমের ছেলে নাদিম আমতলী এম ইউ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছেন।

নাদিম দীর্ঘদিন ধরে বাসায় শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে প্রাইভেট পড়াতেন। এসময় ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তিনি স্ত্রী ও দুই সন্তানকে রেখে গোপনে ওই ছাত্রীকে সঙ্গে নিয়ে চলে যান। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝