সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের বিয়ে নিয়ে ব্যাপক গোলাগুলি, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৬:১৮ পিএম   (ভিজিট : ১১৪)
X

প্রেমের এক বিয়েকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দু’জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বুধবার (০১ অক্টোবর) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পাকপত্তনের আরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের সময় আরাইন এবং পানওয়ার সম্প্রদায়ের সদস্যদের মধ্যে প্রচণ্ড গুলি বিনিময় হয়। সহিংসতায়, গোলাম মুর্তজা নামে ৫০ বছর বয়সি এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আরও চারজন গুরুতর আহত হন। এছাড়া সংঘর্ষের সময় মুনির নামে অন্য গ্রুপের একজনকে ধারাল অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। একই গ্রুপের আরেক ব্যক্তি গুলিতে আহত হয়েছেন।

খবর পেয়ে জেলা পুলিশ অফিসার (ডিপিও) জাভেদ চাদহার বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং এলাকাটি ঘিরে ফেলেন। এখনো ছুটছে ৪ জাহাজ, ফিলিস্তিনের জলসীমায় পৌঁছেছে দুটি

ডিএসপি চৌধুরী ইনামুল হক জড়িতদের খুঁজে বের করে গ্রেফতারের জন্য একটি বিশেষ দল গঠন করেছেন। গোলাম মুর্তজার ছেলে মুহাম্মদ আসিফের অভিযোগের ভিত্তিতে কল্যাণা থানায় মামলা দায়ের করা হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝