রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর লালবাগে যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৪:৫৯ পিএম  আপডেট: ০২.১০.২০২৫ ৫:০৩ পিএম  (ভিজিট : ৮৪)
X

রাজধানীর লালবাগের শহীদনগর এলাকার একটি বাসা থেকে মো. জীবন হোসেন (২৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের ধারণা ছারপোকা মারার কীটনাশক পানে তার মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জীবন হোসেনের বাবা নুর ইসলাম জানান, আমরা বাবা ও ছেলে মিলে ভাঙারি ব্যবসা করি। বুধবার দিনগত রাত ১১টার দিকে বাসার সব রুমে ছারপোকার ওষুধ দিয়ে কাজে বেরিয়ে যান। পরিবারে অন্যরা গত রাতে আত্মীয়র বাসায় চলে যায়। পরে রাতে আমার ছেলে এসে তার রুমে ঘুমায়। 

আজ সকালে এসে ছেলেকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি অচেতন অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তাকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝