সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিবির ইতিহাসে এই নির্বাচন কালো অধ্যায় হয়েই থাকবে: তামিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ২:২৬ পিএম   (ভিজিট : ১৫৭)
X

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেবেন না তামিম ইকবাল। সাবেক এই অধিনায়ক একসময় বোর্ডে সরাসরি কাজ করার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

নির্বাচন থেকে সরে যাওয়ার কারণ সম্পর্কে তামিম বলেন, ইসি যখন চূড়ান্ত তালিকা দেবে, তখন সে তালিকা দেখলেই বুঝবেন যারা সরে গেছেন তাদের সবাই হেভিওয়েট। এটা আমাদের প্রতিবাদ। এই নোংরামির অংশ হয়ে আমরা থাকতে পারব না। এই নির্বাচন বিসিবির ইতিহাসে এক কালো অধ্যায় হয়েই থাকবে। বাংলাদেশের ক্রিকেট এটা ডিজার্ভ করে না। দেশের ক্রিকেট ভক্তরাও এটা ডিজার্ভ করেন না।

তার সরে যাওয়া নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছিল মঙ্গলবার থেকেই। সে গুঞ্জন সত্যি হলো বুধবার। এই বিষয়ে তামিম মুখ খুলেছেন। বিসিবিতে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, আপনারা জানেন আজকে আমরা আমাদের মনোনয়ন প্রত্যাহার করেছি। আমিসহ আমরা ১৪—১৫ জনের মতো আমরা মনোনয়ন প্রত্যাহার করেছি। প্রত্যাহার করার কারণটা খুবই পরিস্কার। আমার মনে হয় না খুব বিষদভাবে বা ব্যাখ্যা করে আপনাদের কিছু বলার আছে।

আসছে ৬ অক্টোবর বিসিবির নির্বাচন। তবে একে নির্বাচন বলতে নারাজ তামিম। তিনি বলেন, আমি শুরু থেকেই বলে আসছিলাম, নির্বাচন কোন দিকে যাচ্ছে, কীভাবে কী হচ্ছে, তা নিয়ে আপনারা সবাই এখন খুব পরিস্কার। যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটা আসলে নির্বাচন না। ক্রিকেটের সঙ্গে এটা কোনো দিক থেকেই মানায় না।

তামিম জানান, আরও অনেকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। তবে নানা মহল থেকে চাপ সৃষ্টি করে তাদেরকে নির্বাচনে রাখা হয়েছে। ‘আমি বলে রাখি, এখানে আরও অনেকে প্রত্যাহার করতেন। তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করে থামানো হয়েছে। তবে ১৫ জনও যদি সরে গিয়ে থাকেন, তাহলে সংখ্যাটা অনেক বড়। ৫০% প্রার্থী সরে যাচ্ছেন। কোনো একদিন এই বিষয়ে ডিটেইলসে আপনাদের সঙ্গে কথা বলব।’

শেষে তামিম জানান, এখন যারা বিসিবিতে আছেন, তারা যেভাবে ইলেকশন করছেন, সেভাবে তারা জিততেও পারেন। তবে এটা ইলেকশন হচ্ছে না। তবে যাই হয়েছে, আমি একটা কথাই বলব যে ক্রিকেট হেরে গিয়েছে। আপনারা বলেন যে ক্রিকেটে ফিক্সিং বন্ধ করা লাগবে, তাদের বলব, আগে আপনারা নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন। এই নির্বাচন বিসিবির ইতিহাসে একটা কালো দাগ হয়ে থাকবে।




আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝