বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, কাকে বললেন আসিফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০০ পিএম   (ভিজিট : ১৩১)
X

নাম উল্লেখ না করে এবার দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের নমিনেশন পাওয়া ও আওয়ামী লীগের রাজনীতি করা বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুদিন ধরে তাদের মধ্যে চলছে কথার লড়াই।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ফেসবুক স্ট্যাটাসে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি।
You know who.
যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, Face it.’

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কারও নাম উল্লেখ না করে পাল্টাপাল্টি স্ট্যাটাস দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও সাকিব আল হাসান। তাদের এমন ওপেন-সিক্রেট বক্তব্যে তোলপাড় নেটদুনিয়া।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝