বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
অবৈধ সম্পদ তদন্তে সাবেক আইনমন্ত্রীর পিএসের ১১৪টি অ্যাকাউন্ট জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৭ পিএম   (ভিজিট : ১১৭)
X

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। আদালতের তথ্য অনুযায়ী, এসব একাউন্টে অবৈধ লেনদেনের পরিমাণ ৬৫৩ কোটি ৩৬ লাখ টাকা।

আদালতে বলা হয়, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রীর বান্ধবী ও পিএস হিসেবে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপকর্মের মাধ্যমে অর্থ উপার্জন করেছেন। উপার্জিত অর্থ দিয়ে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করা এবং বিদেশে অর্থপাচার ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে ১১৪টি ব্যাংক একাউন্ট পরিচালিত হয়েছে।

এ হিসাবগুলোর মধ্যে ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা জমা এবং ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা উত্তোলন হয়েছে। বর্তমানে একাউন্টে ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা স্থিতি রয়েছে।

আদালত উল্লেখ করেন, সন্দেহভাজন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধভাবে অবৈধভাবে অর্থ পাচার করেছেন। এটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২(শ) (২৬) ও (১৪) ধারা অনুযায়ী অপরাধ। তাই ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করা প্রয়োজন, যাতে অর্থ অন্যত্র হস্তান্তর না হয়।

সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আদালত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংককে একাউন্টগুলো স্থায়ীভাবে জব্দ করার নির্দেশ দিয়েছেন। 

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝