রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিকদার পরিবারের থাইল্যান্ডে ১৩২ কোটি টাকার সম্পদ জব্দে আদালতের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৬ পিএম   (ভিজিট : ১৩০)
X

ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রয়াত জয়নুল হক সিকদারের পরিবারের নামে থাইল্যান্ডে থাকা ১৩২ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়।

দুদকের পক্ষে আদালতে আবেদন করেন সহকারী পরিচালক মো. আশিকুর রহমান। আবেদনে জানানো হয়, সিকদার পরিবারের তিন সদস্য- রন হক সিকদার, রিক হক সিকদার ও পারভীন হক সিকদার- এর নামে থাইল্যান্ডের সাতটি কোম্পানিতে প্রায় ৮৯ কোটি ৩০ লাখ থাই বাথ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩২ কোটি টাকা) বিনিয়োগ রয়েছে।

দুদক জানায়, সিকদার গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে সাত সদস্যের একটি তদন্ত দল কাজ করছে। তদন্তের সময় গোপন সূত্রে তথ্য পাওয়া গেছে, অভিযুক্তরা বিদেশে থাকা সম্পদ গোপনে হস্তান্তরের চেষ্টা করছেন।

আবেদনে বলা হয়, যদি তারা এই সম্পদ অন্যত্র সরিয়ে ফেলতে সক্ষম হয়, তবে তদন্ত বিঘ্নিত হবে এবং সরকারের পক্ষে তা বাজেয়াপ্ত করাও কঠিন হয়ে পড়বে। ন্যায়বিচার নিশ্চিত করতে এবং রাষ্ট্রের স্বার্থ রক্ষায় এসব সম্পদ জব্দ করা জরুরি হয়ে পড়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝