বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
পিআর পদ্ধতি বিশৃঙ্খলা সৃষ্টি করবে: জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৫ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৫ ৮:৩৯ পিএম  (ভিজিট : ১১৩)
X

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, পিআর পদ্ধতি চালু হলে দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ যেসব দেশে এই পদ্ধতি কার্যকরভাবে চলছে, তাদের বাস্তবতা ও আমাদের বাস্তবতা এক নয়।


রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত এক সংলাপ শেষে তিনি এসব কথা বলেন। এতে শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবীরা অংশ নেন।

ড. আমানুল্লাহ বলেন, এই মুহূর্তে পিআর সিস্টেম বাস্তবায়নের জন্য বাংলাদেশের অভিজ্ঞতা বা প্রস্তুতি পর্যাপ্ত নয়। এখনই এটি প্রয়োগ করা উচিত হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে আমি বলতে পারি— আমাদের ৬৪টি জেলায় এবং ৫০০—এর বেশি উপজেলায় একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে। আমাদের অধিভুক্ত হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী রয়েছে। তাদের কীভাবে নির্বাচন কমিশন কাজে লাগাতে পারে, সেই বিষয়ে আমরা প্রস্তাব দিয়েছি। আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে প্রস্তুত।


তিনি বলেন, আমাদের ২২ লাখ স্কাউট ও বিএনসিসি সদস্য রয়েছে। নির্বাচনী কার্যক্রমে তাদের ভূমিকা রাখার সুযোগ আছে। এটি আমাদের প্রস্তাবের অংশ।

ড. আমানুল্লাহ আরও বলেন, দেশের ভেতরে ও বাইরে নির্বাচন নিয়ে কিছুটা ধোঁয়াশা বিরাজ করছে। যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে সেই অনিশ্চয়তা দূর হবে। এতে দেশবাসী এবং আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচন নিয়ে যে প্রশ্ন বা সন্দেহ রয়েছে, তাও কেটে যাবে।



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝