রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব পর্যটন দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নানা অনুষ্ঠান
মো. সাকিব আসলাম, ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫০ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৫ ৬:৫২ পিএম  (ভিজিট : ৯৮)
X

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। আজ  শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ব্যবসায় প্রশাসন ভবনের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‌্যালি বের করে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় ও কেক কেটে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ট্যুরিজম অ্যান্ড সাস্টেইনেবল ট্রান্সফর্মেশন’।

র‍্যালিতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামসহ বিভাগের অন্য শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই সাবজেক্ট বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্ব পেয়েছে। এবছরের ট্যুরিজম দিবসের থিমও অনেক গুরুত্বপূর্ণ। দেশে এবং বিদেশে ট্যুরিজমের ওপর কাজ করার পরিধিও বৃদ্ধি পেয়েছে। একসময় ট্যুরিজম সেক্টর অনেক পিছিয়ে ছিল। কারণ প্রশিক্ষিত জনশক্তি ছিল না। আশা করি এ বিভাগের শিক্ষার্থীরা ট্যুরিজম খাতকে অনেকদূর এগিয়ে নিতে ভূমিকা রাখবে। পাশাপাশি ট্যুরিজম খাত উন্নত হলে বাংলাদেশ সাসটেইনেবল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝