সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাহরুখের সঙ্গে হ্যান্ডশেক, তারপর হাত ধোয়নি প্রকৃতি মিশ্র
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৬ পিএম   (ভিজিট : ১১৭)
X

‘জওয়ান’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। দীর্ঘ ৩৩ বছরের অভিনয়জীবনে এটাই তার প্রথম জাতীয় পুরস্কার অর্জন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। এতদিনের প্রতীক্ষিত এই সম্মাননা শাহরুখ ভক্ত ও সহশিল্পীদের মাঝেও এক অনন্য আবেগের জন্ম দিয়েছে। পুরস্কার প্রদান কমিটির একজন সদস্য, ওড়িয়া অভিনেত্রী প্রকৃতি মিশ্র নিজেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হিসেবে পেয়ে ভীষণ আবেগাপ্লুত হয়েছেন।

বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শাহরুখ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন— “আমি জানতাম না, আমি সেই সৌভাগ্যবান ১১ জনের একজন হবো, যারা শাহরুখ স্যারকে তার বহু প্রতীক্ষিত ও প্রাপ্য প্রথম জাতীয় পুরস্কার প্রদান করার দায়িত্বে ছিলাম।”

তিনি আরও লেখেন— “যদি তুমি কোনও কিছু মন থেকে চাও, তাহলে পুরো কায়নাত তোমাকে তা পেতে সাহায্য করে। এই জয়টা যেন আমার নিজের, কারণ এটা প্রতিটি ভারতীয় শিল্পীকে স্বপ্ন দেখার, চেষ্টা করার এবং সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।”

শাহরুখের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রকৃতি আরও বলেন— “আপনার বিনয়, কঠোর পরিশ্রম এবং সৌজন্য আমাদের অনুপ্রাণিত করেছে।”

পোস্টের একেবারে শেষে মজার ছলে তিনি যোগ করেন— “পিএস: পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ স্যারের সঙ্গে করমর্দনের পর থেকে আমি আমার হাত ধুইনি।”

এই মন্তব্য মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত, প্রকৃতি মিশ্র মূলত ওড়িয়া চলচ্চিত্র ও হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ। ২০১৮ সালে ‘হ্যালো আর্সি’ ছবিতে অভিনয়ের জন্য তিনিও জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এছাড়া তিনি ‘বিট্টি বিজনেসওয়ালি’, ‘লাল ইশক’সহ একাধিক ধারাবাহিক ও ‘এস অফ স্পেস ২’-এর মতো রিয়েলিটি শোতে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝