রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৭ পিএম   (ভিজিট : ১৩৭)
X

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক। তিনি অবশ্য বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে আগে ব্যাট করতে পাকিস্তান। 

ইনজুরির কারণে ভারতের পর আজকের ম্যাচেও খেলতে পারছেন না লিটন দাস। এছাড়া ভারতের বিপক্ষে খেলা একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন সাইফউদ্দিন, নাসুম ও তানজিদ হাসান। একাদশে এসেছেন তাসিকন আহমেদ, মাহেদী হাসান ও নুরুল হাসান সোহান। পাকিস্তান তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি।

টস জিতে বোলিং নেওয়ার বিষয়ে জাকের আলী জানিয়েছেন, তারা প্রথমে বল করে ভালো ফল পাচ্ছেন এবং সেই পরিকল্পনা বজায় রাখার ইচ্ছা রয়েছে। তিনি আরও বলেন, উইকেটটি শুকনো। টুর্নামেন্ট শুরুর আগেই তাদের মানসিক প্রস্তুতি ছিল চ্যাম্পিয়ন হওয়ার, এবং সেই লক্ষ্য এখনও অটল। আজকের ম্যাচে সাইফউদ্দিন, নাসুম ও তানজিদ খেলছেন না। পরিবর্তে দলে এসেছেন মাহেদী, তাসকিন ও নুরুল।

সালমান আগা বলেন, তিনি টস জিতলেও প্রথমে ব্যাটিংই করতেন। তার মতে, যখনই তারা ভালো রান তুলেছেন, তখনই ভালো ফল এসেছে। শ্রীলঙ্কাকে হারানো ছিল দারুণ, এবং সেই জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তিনি বলেন, দল এখন ছন্দে আছে এবং পরিকল্পনা বাস্তবায়নের দিকে মনোযোগী। পাকিস্তান দলে কোনো পরিবর্তন নেই- আগের একাদশই মাঠে নামছে।

বাংলাদেশের একাদশ:
সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), নুরুল হাসান, রিশাদ হোসেন, মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তানের একাদশ:
সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আয়ুব, সালমান আগা (অধিনায়ক), হুসেইন তালাত,  মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝