রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হেরে গেলেও নোংরামি করা ঠিক নয়: তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৯ পিএম  আপডেট: ২৫.০৯.২০২৫ ৭:৪৫ পিএম  (ভিজিট : ১৫৮)
X

অভিযোগ-পাল্টা অভিযোগে বাড়ছে বিসিবির নির্বাচনী উত্তাপ। সংশোধিত তফসিল অনুযায়ী গতকাল প্রায় ৩০টি মতো আপত্তি জমা পড়ে নির্বাচন কমিশনে। আপত্তি ছিল তামিম ইকবালের কাউন্সিলশিপের বিরুদ্ধেও। আজ বিসিবিতে আপিলের শুনানিতে অংশ নিতে এসেছিলেন তামিম।

বিসিবি নির্বাচন করার ঘোষণা তামিম দিয়েছেন আগেই। আটঘাট বেঁধে তিনি নামছেন লড়াইয়ে। তবে একটি পক্ষ বিসিবি নির্বাচনকে কলুষিত করার চেষ্টা করছে বলে দাবি তাঁর। নির্বাচনে হেরে গেলে কোনো ক্ষতি হবে না তাঁর, কিন্তু নোংরামি বন্ধ করতে হবে।

সাংবাদিকদের তামিম বলেন, ‘সঠিকভাবে নির্বাচন করি, হেরে যাই, কে সভাপতি হোক না হোক, কিচ্ছু যায় আসে না। তবে নিজের ইগো বা জেতার জন্য, এই নোংরামি করবেন না। ক্রিকেটের ১৮ কোটি মানুষের আবেগ এখানে জড়িত। তাই খুব বিনয়ের সঙ্গে অনুরোধ করছি নোংরামিগুলো করবেন না।’

ক্যাটাগরি ২-এর ১৫ ক্লাবের প্রতিনিধিকে খসড়া ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে কমিশন। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ক্লাব গুলশান ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি তামিম ইকবাল। গতকাল এই ক্লাবের কাউন্সিলশিপ মনোনয়ন দিতে আবেদন করেন তামিম।  বিসিবিতে আসার কারণ নিয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন যে ১৫টা ক্লাব নিয়ে একটা ইস্যু ছিল। ওই ১৫টা ক্লাবের একটার সহ-সভাপতি আমি। আমি ওই কারণেই এসেছিলাম। আমি উনাদের স্পষ্টভাবে একটা জিনিস বলেছি যে, এখানে ১৫টা ক্লাবের থেকে বড় বিষয় হলো আপনারা যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন, আপনাকে ৩০০ ক্রিকেটারের কথা মাথায় রাখতে হবে।’

তামিম আরও বলেন, ‘এই ১৫টা ক্লাব নিয়মিত ক্রিকেট খেলে। বিভিন্ন ডিভিশনে ক্রিকেট খেলে। বিভিন্ন ডিভিশনে প্রত্যেকটা খেলোয়াড়কে পেমেন্ট করে। ওই টাকাটা কিন্তু খেলোয়াড়দের একটা বছরের ৭০ থেকে ৮০ শতাংশ আয় হয়ে যায়। সেখানে শুধু খেলোয়াড়দের কথাই আসছে না। একই সঙ্গে খেলোয়াড়দের পরিবারের সদস্যরাও জড়িত। তাই আপনারা যে সিদ্ধান্ত নেবেন তার আগে এই বিষয়টি মনে রাখতে হবে।’

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝