বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
হজের খরচ কমানো সরকারের পক্ষে সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৮ পিএম   (ভিজিট : ১৫৬)
X

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজের খরচ কমানোর বিষয়ে জনসাধারণের জোরালো দাবি আছে, কিন্তু ইচ্ছা করলেই সরকারের পক্ষে হজের খরচ কমানো সম্ভব নয়। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) ঢাকায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে হজ নিয়ে এক কর্মশালায় দেয়া বক্তব্যে একথা বলেন তিনি।

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘সৌদি আরব প্রান্তে সেদেশের সরকার নির্ধারিত খরচ আমরা কমাতে পারি না। আমরা শুধু বিমান ভাড়া ও বাড়ি ভাড়া নিয়ে কিছুটা দর কষাকষি করতে পারি। বিমান ভাড়া যৌক্তিকভাবে নিরূপণের লক্ষে আমাদের তৎপর আছি।’

বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণের চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি সরকারি মাধ্যমে হজযাত্রী বাড়াতে আরও তৎপর হওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘সরকারের কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। সরকার হজ নিয়ে কোনো ব্যবসা করে না, বরং সরকারি মাধ্যমে হজ প্যাকেজের অব্যয়িত অর্থ হাজীদের ফেরত দিয়ে থাকে।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘সরকারি মাধ্যমে হজযাত্রী যত বৃদ্ধি পাবে, হজ ব্যবস্থাপনা তত সহজ ও নিরাপদ হবে। এ দেশ থেকে একটি উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রী যদি সরকারি মাধ্যমে হজে যায় তাহলে আমরা তাদেরকে উন্নত সেবা নিশ্চিত করতে পারবো।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝