রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভেজাল খাদ্য বিতরণের অভিযোগে তিন প্রতিষ্ঠানের মালিক গ্রেপ্তারি পরোয়ানায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৬ পিএম  আপডেট: ২৪.০৯.২০২৫ ৯:০৭ পিএম  (ভিজিট : ১২৭)
X

মানহীন খাদ্য পণ্য উৎপাদনের অভিযোগে তিন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকা বিশুদ্ধ খাদ্য আদালত।বুধবার (২৪ সেপ্টেম্বর) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা ও দায়রা জজ নুসরাত সাহারা বীথি এ আদেশ দেন।

অভিযোগে বলা হয়, ল্যাব পরীক্ষায় মানসম্মত না হওয়ায় ইস্পাহানি ফুড লিমিটেডের ‘ইস্পি ম্যাংগো ইনস্ট্যান্ট পাউডার ড্রিঙ্ক’, কোকোলা ফুড প্রোডাক্টসের ‘চকলেট কোকোলা দি রিয়েল ওয়েফার রোল (শিশু খাদ্য)’ এবং আপন গুড ফুড লিমিটেডের ‘আপন টমেটো সস’ পণ্যগুলোতে ভেজাল প্রমাণিত হয়।

এ ঘটনায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আদালতে মামলা দায়ের করা হয়। শুনানি শেষে আদালত মামলাগুলো আমলে নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝