বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন, ক্যাম্পাসে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৭ পিএম  আপডেট: ২২.০৯.২০২৫ ৭:৫৮ পিএম  (ভিজিট : ১২৯)
X

রাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সোমবার সন্ধ্যায় রাবি কোষাধক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন প্যানেলের নেতাকর্মী ও সমর্থকরা মুখোমুখি হয়ে পরস্পরবিরোধী স্লোগান দেওয়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, শিক্ষক-কর্মকর্তাদের কর্মসূচির মধ্যে আজ সোমবার রাকসু নির্বাচন স্থগিত করার আহ্বান জানায় ছাত্রদলসহ বেশ কয়েকটি প্যানেল। তবে ২৫ তারিখ নির্বাচন আয়োজনের দাবিতে অনঢ় ইসলামী ছাত্রশিবির।

এমতাবস্থায় সোমবার সন্ধ্যায় রাবি কোষাধ্যক্ষের কার্যালয়ে জরুরি সভায় বসেছে রাবি প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশন। পরে কোষাধ্যক্ষের কার্যালয় ঘিরে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন দলের নেতাকর্মীরা।

ছাত্রশিবির নেতারা জানান, একটি পক্ষ রাকসু নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা চায়, ২৫ তারিখে রাকসু নির্বাচন দিতে হবে।

বামপন্থী একটি প্যানেলের একাধিক নেতা জানান, তারা পূজার ছুটির পর রাকসু নির্বাচনের দাবিতে অবস্থান নিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝