সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ড: বিস্ফোরণে দগ্ধ ৬ জন, আগুন নিয়ন্ত্রণে ৭ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৭ পিএম   (ভিজিট : ১৩১)
X

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে টঙ্গীর সাহারা সুপার মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে এ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে এবং চারপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

জানা যায়, নিখোঁজ রয়েছেন আরও একজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্যসহ স্থানীয় কয়েকজন শ্রমিকও দগ্ধ হন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচজন সদস্যের পাশাপাশি তিনজন শ্রমিক আহত হন। দগ্ধ ছয়জনকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হলে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে দেরি হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, টঙ্গীর ফাহারা মার্কেট ও এর আশপাশের এলাকায় বছরের পর বছর ধরে অসংখ্য কেমিক্যাল গোডাউন গড়ে উঠেছে। এসব গোডাউনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সবসময়ই বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তাদের দাবি, এ ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউনের কার্যক্রমের ওপর প্রশাসনের কঠোর নজরদারি ও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষ হলে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনের ভেতরে থাকা দাহ্য কেমিক্যাল থেকেই এ দুর্ঘটনা ঘটতে পারে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝