রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি চালু করেছে এনসিসি ব্যাংক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম   (ভিজিট : ৭৮)
X

এনসিসি ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ময়মনসিংহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি “এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি)” চালু করেছে। নতুন উদ্যোক্তা তৈরি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হয়েছে। এটি সরকারের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কর্তৃক অর্থায়িত।

রবিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এর ময়মনসিংহ অঞ্চলের নির্বাহী পরিচালক মোহাম্মদ কাওসার মাতিন প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন। এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প উপ-প্রোগ্রাম পরিচালক মোঃ আয়ুব আলী।

এসময়, এনসিসি ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের প্রধান এ.কে.এম. বদরুল হাসান, ময়মনসিংহ শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মোহাম্মদ ফাইজুর রহমান এবং এসএমই রিলেশনশিপ অফিসার মোঃ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ অঞ্চলের আর্থিক অংশীদার হিসেবে এনসিসি ব্যাংক কর্তৃক বাছাইকৃত ২৫ জন উদ্যোক্তাকে মাসব্যাপী মোট ১০০ ঘণ্টার প্রশিক্ষণ প্রদান করা হবে। উদ্যোক্তাগণ প্রশিক্ষণের মাধ্যমে নতুন ও বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ, অর্থায়ন প্রক্রিয়ায় সহজে অন্তর্ভুক্তিসহ কর্মসংস্থান তৈরির জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সম্পদ অর্জন করতে পারবেন।

কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা মানুষদের অন্তর্ভুক্ত করা, যাতে আর্থিক অন্তর্ভুক্তি আরও বিস্তৃত করা যায়। অনুষ্ঠানে বক্তারা উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝