রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৮ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৫ ৬:০১ পিএম  (ভিজিট : ৮৯)
X

রাজধানীর গুলশান থানাধীন নর্দা এলাকায় অভিযান পরিচালনা করে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই লাখ ৩৭ হাজার টাকাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- হেনা আক্তার, সৈকত ইসলাম, সিরাজ আহমেদ রিফাত ও খায়রুল ইসলাম। বৃহস্পতিবার রাতে গুলশান থানার নর্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গুলশান থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান থানাধীন নর্দা এলাকার একটি বাসায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করছে। 

এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা নিয়ে এসে রাজধানী ঢাকায় বিক্রয় করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝