রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কমনওয়েলথ বীচ হ্যান্ডবলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪২ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৫ ৫:৪৪ পিএম  (ভিজিট : ৭৮)
X

মালদ্বীপে কমনওয়েলথ হ্যান্ডবল এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত '১ম কমনওয়েলথ পুরুষ বীচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫' প্রতিযোগিতায় বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার খেলায় ভারত বীচ হ্যান্ডবল দলকে ৭-৩ গোলের ব্যবধানে হারিয়ে বাংলাদেশ বীচ হ্যান্ডবল দল জয়লাভ করেছে।

গতকাল  বৃহস্পতিবারের  (১৮ সেপ্টেম্বর) খেলায় বিজিবি’র হ্যান্ডবল দলের সিপাহী মোঃ খোকন মোল্লা, সিপাহী মো. আব্দুর রউফ, সিপাহী অনিক পারিয়াল এবং সিপাহী মো. নাহিদ আলী অংশগ্রহণ করে প্রত্যেকেই তাদের নৈপুণ্য প্রদর্শন করেছে। বর্ণিত ম্যাচে বিজিবির সিপাহী খোকন মোল্লা আবারও ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছে। 

এর আগে, গতকাল ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ বীচ হ্যান্ডবল দল তাদের প্রথম খেলায় সাউথ আফ্রিকাকে ৫৩-২৭ গোলের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছিল। সে ম্যাচেও বিজিবির সিপাহী খোকন মোল্লা তার নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে। 

উল্লেখ্য, মালদ্বীপে অনুষ্ঠিত '১ম কমনওয়েলথ পুরুষ বীচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ-২০২৫'  প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ ও সাউথ আফ্রিকাসহ মোট ছয়টি দল অংশগ্রহণ করে।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝