রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল প্রকাশ করলো চাকসু নির্বাচনের প্যানেল
চবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১০ পিএম   (ভিজিট : ১২১)
X

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। প্যানেলে সহ-সভাপতি (ভিপি) হিসেবে  মনোনীত হয়েছেন দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্পোর্টস সাইন্স শিক্ষার্থী মো. শাফায়াত। 

এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আইয়ুবুর রহমান তৌফিক। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির চাকসু নির্বাচনের এ প্যানেল ঘোষণা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সহ-সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াসিনসহ শাখা ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্যানেলের অন্যান্য পদে প্রার্থী হয়েছেন- খেলাধূলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম বিপ্লব, সহ-খেলাধূলা ও ক্রীড়া-বিষয়ক সম্পাদক জয় বড়ুয়া, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মো. মোজাম্মেল হক হৃদয়, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক শহীদুল কায়সার, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম ভূইয়া, সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার উল্লাহ ফাহাদ, ছাত্রী কল্যাণ সম্পাদক নুজহাত জাহান, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক শাফকাত শফিক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক মো. ওজায়ের হোসেন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক ফাইরুজ সাদাফ দ্বীপ, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক ইমাম হাসান, স্বাস্থ্য সম্পাদক মোহাম্মদ আবরার গালিব, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক শাহরিয়ার লিমন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক শ্রুতিরাজ চৌধুরী, যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. সায়েম উদ্দিন আহমেদ, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক আব্দুল্লাহ আল সাকিব, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মো. জাবেদ।

এছাড়া নির্বাহী সদস্য প্রার্থী হিসেবে আছেন- ফয়সাল প্রান্ত বাবর, মিজান মিয়া, নুসরাত জাহান, এস এম তরিকুল ইসলাম রিমন ও তায়েফ হোসেন ইমন। 

প্যানেল ঘোষণার পর নাসির উদ্দীন নাসির বলেন, “আমরা বিশ্বাস করি, সাহসী, মেধাবী ও বিচক্ষণ শিক্ষার্থীরা ভোট দিয়ে ছাত্রদলের প্যানেলকে জয়ী করবেন। ছাত্র সমাজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও দীর্ঘদিন ধরে যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছেন, তাদেরই প্যানেলে মনোনীত করা হয়েছে।”

তিনি বলেন, “বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। যদিও এখানে আমরা বিভিন্ন কারচুপির অভিযোগ পেয়েছি। একই ধারাবাহিকতায় আজ চাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হলো। আশা করি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রতিনিধি হিসেবে ছাত্রদলের প্রার্থীদের বেছে নেবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে তিনি আরো বলেন, “প্রশাসন এখানে পক্ষপাতমূলক আচরণ করছে। তারা একটি দলের প্রতি দুর্বলতা দেখাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরপেক্ষ আচরণ করার অনুরোধ জানাচ্ছি।”

চাকসুর নির্বাচনী তফসিল অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর (রবিবার) থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম এবং ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) শেষ হওয়ার কথা। কিন্তু শিক্ষার্থীদের দাবির কারণে নির্বাচন কমিশন পরে মনোনয়নপত্র সংগ্রহের সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত বৃদ্ধি করে।

মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। এরপর আগামী ১২ অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝