রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৬ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৫ ৪:০৯ পিএম  (ভিজিট : ১৫৭৬)
X

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা প্রাঙ্গণে এক উজ্জ্বল প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। বুধবার (১৭সেপ্টেম্বর) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

 তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি বিশ্বাস করি অসীম সম্ভাবনাময় নিজের ভেতরের সুপ্ত মেধাকে জাগ্রত করে তোমরা সকলেই একদিন সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করবে। শক্ত মনোবল আর অধ্যাবসায়ের ফলে অসাধ্য সাধন করা সম্ভব। মনে রাখবে, তোমাকে সফল হতেই হবে। এছাড়াও তিনি এসএসসি ২০২৫ সালে প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে অধ্যক্ষের স্বাগত বক্তব্য, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বিশেষ অতিথির বক্তব্য এবং প্রধান অতিথির দিক নির্দেশনামূলক ভাষণ। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল হক বলেন, তোমরা শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয় বরং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও নৈতিক গুণাবলীতে সমৃদ্ধ নাগরিক হয়ে উঠবে এটাই আমার প্রত্যাশা। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। 

অধ্যক্ষ উইং কমান্ডার মো: মনিরুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মনে রাখতে হবে, উচ্চ মাধ্যমিকের এই গুরুত্বপূর্ণ সময়ে দুই বছরের পড়াশোনা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই দুই বছরের উপযুক্ত ব্যবহারই তোমার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে। পাশাপাশি তিনি ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 এই আয়োজনে অংশগ্রহণকারী সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়।

আ. দৈ./কাশেম/ আরএস/ ইমু







Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝