রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে গৃহবধূ হত্যা মামলায়, ৪ বছর পর প্রধান আসামী গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৬ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৫ ৩:২৯ পিএম  (ভিজিট : ৭৭)
X

বাগেরহাটের ফকিরহাটে চার বছর আগে সংঘটিত গৃহবধূ সুমি আক্তার পুতুল (২৫) হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে সিআইডি’র বাগেরহাট জেলা ইউনিট। দীর্ঘ তদন্ত শেষে গত সোমবার বিকেল ৫টার দিকে কুমিল্লার লাকসাম থানা এলাকায় র্যারবের সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন বিজয় ওরফে রিংকু হোসাইন (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঘাটুরা গ্রামের আক্তার হোসাইন ওরফে কামাল মিয়া মুন্সির ছেলে।

জানা গেছে, ২০২০ সালের ১৫ অক্টোবর সকালে ফকিরহাট উপজেলার সাতবাড়ীয়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি ঘের থেকে সুমি আক্তার পুতুলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে ফকিরহাট থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ হেডকোয়ার্টার্স মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করে।

সিআইডির তদন্তে জানা যায়, নিহত সুমি আক্তারের সাথে আসামী বিজয়ের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। হত্যাকাণ্ডের রাতে সুমি আক্তার বিজয়কে তার স্বামী-সংসার ছেড়ে পালিয়ে গিয়ে নতুন সংসার গড়ার জন্য চাপ দেন। এ নিয়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।

 একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিজয় সুমির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে এবং পরে ধাক্কা দিয়ে ঘেরে ফেলে হত্যা করে। হত্যার পর সে ঘটনাস্থলে থাকা মৃত দেহটি নারিকেলের ডালপালা দিয়ে ঢেকে দ্রুত পালিয়ে যায়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজয় হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে। সে জানিয়েছে, পরকীয়া সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ার ভয়ে এবং বিয়ের চাপ থেকে মুক্তি পেতেই সে এই হত্যাকাণ্ড ঘটায়। 

অভিযুক্ত বিজয় ওরফে রিংকু হোসাইন বিজ্ঞ আদালতের নিকট ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আ. দৈ. /কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝