রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপুল পরিমান অবৈধ সম্পদ ও মানিলন্ডারিং অপরাধ
রাজউকের সাবেক চেয়ারম্যান ছিদ্দিকের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩২ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৫ ৮:৪০ পিএম  (ভিজিট : ১৫৪)
X

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মোঃ ছিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জন,ঘুষ লেনদেন, ক্ষমতার অপব্যবহার এবং ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আক্তারুর ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান।

দুদকের মামলায় উল্লেখ করা হয়েছে, মেজর জেনারেল (অব:) মোঃ ছিদ্দিকুর রহমান সরকার রাজউকের চেয়ারম্যানের দায়িত্ব পালনের আগে সেনাসদরে, সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার-ইন-চিফ এবং সেনাবাহিনীর অনেকগুলো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩৬ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৬৮৫ টাকা মূল্যের সম্পদের তথ্য রয়েছে। তিনি নিজ নামে ৩৮টি ব্যাংক হিসাবে মোট ৭৫ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার ৫২১ টাকা জমা এবং উত্তোলন করেছেন।

এছাড়াও  ১৫১ কোটি ৩১ লাখ ২১ হাজার ৯৫৭ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন তিনি। তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ১৯টি ব্যাংক হিসাবে  ১৩ কোটি ১৬ লাখ ৫৭ হাজার ৩৭  জমা এবং ১৩ কোটি ১০ লাখ ৪৮ হাজার ৬৩৭ টাকা উত্তোলন করেছেন। আরো তথ্য রয়েছে ২৬ কোটি ২৭ লাখ ৫ হাজার ৬৭৪ টাকাসহ সর্বমোট ১৭৭ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৬৩১ টাকার অস্বাভাবিক ও সন্দেজনক লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং-এর সম্পৃক্ত অপরাধ করেছেন।

 যা “দুর্নীতি ও ঘুষ” সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এসব অর্থ রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করেছেন। এসব অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা দায়েরের সিদ্ধান্ত দিয়েছে কমিশন। অনুমোদনের পর তার বিরুদ্ধে মামলাটি রেকর্ড করা হয়।

আ. দৈ./কাশেম




Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝