রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে বিশাল পরিবর্তন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২২ পিএম   (ভিজিট : ১৩২)
X

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে ভালো শুরু পেলেও লঙ্কানদের বিপক্ষে হোঁচট খেয়েছে টাইগাররা। তাই সুপার ফোরের লড়াই টিকে থাকতে হলে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। তাই জয়ের লক্ষ্য নিয়ে আফগানদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ আগস্ট) টস জিতে আফগানদের বিপক্ষে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। শ্রীলঙ্কা ম্যাচের একাদশ থেকে বড় পরিবর্তন এনেছে টাইগাররা। মোট চারটি পরিবর্তন করেছেন লিটন। ওপেনার পারভেজ হোসেন ইমন বাদ দিয়ে নিজের ওপেন করবেন লিটন। আর ইমনে বদলে একাদশে জায়গা পেয়েছেন সাইফ হাসান।

এ ছাড়াও বাদ পড়েছেন স্পিনার শেখ মাহেদী, তার বদলে একাদশে সুযোগ মিলেছে নুরুল হাসান সোহানের। সেই সঙ্গে একাদশে ফিরেছেন পেসার ইউনিটকে নেতৃত্ব দেওয়া তাসকিন আহমেদ, এতে জায়গা হারিয়েছে শরিফুল ইসলাম।

আফগানদের বিপক্ষে স্পিন অ্যাটাক দিয়ে একাদশ সাজিয়েছেন লিটন। তাই বাড়তি স্পিনার হিসেবে নাসুম আহমেদকে মাঠে নামিয়েছেন তিনি। আর একাদশ থেকে বাদ পড়েছেন তানজিম সাকিব।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝