রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫০ পিএম   (ভিজিট : ১৫৫)
X

ভক্তদের সব প্রতীক্ষা শেষ হয়েছে। এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বহুল আকাঙ্খিত ম্যাচটিতে টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টুর্নামেন্টে পাকিস্তান ও ভারত–দুই দলের শুরুটাই হয়েছে দারুণ। এখন পর্যন্ত একটি করে ম্যাচ খেলে দুই দলই জয়লাভ করেছে। মাঠে নামা একমাত্র ম্যাচে ওমানকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান। তাদের করা ১৬০ রানের জবাবে ৬৭ রানে গুটিয়ে যায় ওমান।

ভারতের জয়টা আরেকটু বেশি দাপুটে; সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে রাহুল দ্রাবিড়ের দল। মাত্র ৪.৩ ওভারেই আরব আমিরাতের করা ৫৭ রান টপকে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের পরিসংখ্যান বলছে; উভয় দলই নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে। আজকের লড়াইয়ে যারা জিতবে তারাই সেরা চারের দৌঁড়ে অনেকটাই এগিয়ে যাবে।

দুই দলের একাদশ:

ভারত: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সাঞ্জু স্যামসন, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা।

পাকিস্তান: শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আলী আগা, হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝