বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নৌবাহিনীর ব্যবস্থাপনায় শুরু হলো আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৮ পিএম   (ভিজিট : ১২২)
X

বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় রোববার থেকে শুরু হয়েছে ‘আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫’। বানৌজা হাজী মহসীন এর তত্ত্বাবধানে নৌবাহিনী সদর দপ্তর সুইমিং কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 

এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ এবং সামরিক ও অসামরিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

পাঁচ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনী দলের মোট ১২২ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী দলের অংশগ্রহণে ১০০ মিটার চিৎ সাঁতার এবং ৪x১০০ মিটার দলগত মুক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 উভয় প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী প্রথম এবং সেনাবাহিনী দ্বিতীয়স্থান লাভের কৃতিত্ব অর্জন করে। উল্লেখ্য, আগামী ১৮ সেপ্টেম্বর নৌবাহিনী সদর দপ্তর সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝