রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লিটনও ফিরলেন, ৫ উইকেট হারিয়ে চাপে টাইগাররা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৩ পিএম   (ভিজিট : ১২৬)
X

এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে প্রত্যাশিত জয় পায় টাইগাররা। লাল-সবুজের দল আজ মাঠে নেমেছে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে। 

আবুধাবির শেখ জায়েদে স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে টসে হেরে আগে ব্যাট করছে লিটন দাসের দল। তবে শুরুতেই হোঁচট খেয়েছে টাইগাররা। দুই ওভার শেষ না হতেই সাজঘরের পথ ধরেন দুই ওপেনার। এরপর দ্রুত আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। 

লঙ্কানদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনেই করতে চেয়েছিলেন বাংলাদেশের ওপেনার তানজিদ তামিম। নুয়ান থুসারার করা প্রথম ওভার দেখেশুনেই খেলছিলেন তিনি। তবে প্রথম ৫ বল বেঁচে গেলেও ওভারেই শেষ বলে আর নিজের স্টাম্প বাঁচাতে পারেননি তিনি। 

থুসারার করা ওভারের শেষ বলটা দারুণ এক ইন সুইংয়ে ভেঙে দেয় তামিমের স্টাম্প। ৬ বলে ০ রান করে আউট হন তামিম। এদিকে তামিমের বিদায়ে ক্রীজে আরেক ওপেনার পারভেজ ইমনের সঙ্গী হন অধিনায়ক লিটন দাস। 

তবে ইমনও দলের হাল ধরতে পারেননি। দ্বিতীয় ওভারে তিনিও দেখেশুনেই খেলছিলেন। তবে দুষ্মন্ত চামিরার করা চতুর্থ বলে কট বহাইন্ড হয়ে তিনিও সাজঘরের পথ ধরেন ০ রানেই। দলীয় ০ রানেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর ক্রিজে লিটনের সঙ্গী হন তাওহিদ হৃদয়।

তবে দলীয় ১১ রানেই রান আউট হয়ে সাজঘরের পথ ধরতে হয় হৃদয়কে। ফেরার আগে তিনি ৯ বল খেলে করেন ৮ রান। এরপর শেখ মেহেদির সঙ্গে জুটি গড়ে দলীয় সংগ্রহ বাড়ানোর চেষ্টায় ছিলেন লিটন। দুজন মিলে গড়েছিলেন ২৭ রানের জুটি। তবে ব্যক্তিগত ৯ রানে মেহেদী আউট হলে ভাঙে জুটি। ওয়ানিন্দু হাসারাঙ্গার দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন তিনি। 

এরপর জাকের আলীর সঙ্গে সঙ্গেও জুটি গড়ার চেষ্টায় ছিলেন লিটন। এ দুজনের জুটি থেকে স্কোরবোর্ডে ১৫ রান যোগ হতে না হতেই আউট জন লিটন নিজেই। হাসারাঙ্গার বলে মেন্ডিসের ক্যাচে পরিণত হওয়ার লিটন নিজের নামের পাশে যোগ করেন ২৬ বলে ২৮ রান। লিটন আউট হওয়ায় ৫৩ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। 

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝