রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ চ্যালেঞ্জ প্রধান নির্বাচন কমিশনারের
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১০ পিএম  আপডেট: ১৩.০৯.২০২৫ ৩:১৭ পিএম  (ভিজিট : ১৬৯)
X

৩৩ বছর বহু প্রত্যাশিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচন বর্জনকারীরা নানা ষড়যন্ত্র শুরু করেছে। সুনিদিষ্ট তথ্য প্রশাণ ছাড়াই এই নির্বাচনকে বির্তকিত করার জন্য ভোট কারচুপি ও জালভোটের অভিযোগ আনছে।

এদিকে জাকসু নির্বাচনে ভোট কারচুপি কিংবা জালভোটের মতো ঘটনা প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে চলে যাবার মতো কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।। তিনি আরো বলেন, চাকরি চেড়ে যাবেন এবং  চাকরির বিনিময়ে পেনশনের টাকাও গ্রহণ করবেন।

আজ শনিবার (১৩ সেপ্টম্বর) দুপুরে সংবাদিকের প্রশ্নোত্তরে জবাবে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।  তিনি বলেন, ‘দুপুর ২টার মধ্যে গণনা শেষ হবে। পরে সন্ধ্যা ৭টায় ফল ঘোষণা করা হবে। হাতে ভোট গণনা করায় অনেক সময় লাগছে।’

জাকসু নির্বাচনকে নিয়ে গত তিনদিন নানা নাটকীয় পরিবেশ তৈরি হয়। ওই দিন সকাল থেকে নানা অনিয়মের অভিযোগ উঠে নির্বাচন নিয়ে। বিকেলে নির্বাচন বয়কট করেছেন ছাত্রদলসহ চারটি প্যানেল। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকা ও অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থি চার শিক্ষক পদত্যাগ করেছেন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান জানান, নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রোববার সব ধরনের অ্যাকাডেমিক-প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। ওইদিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টায়। জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝