রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর কদমতলীতে বস্তায় নারীর লাশ
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৪ পিএম  আপডেট: ১২.০৯.২০২৫ ৪:৫৮ পিএম  (ভিজিট : ৫৯)
X

রাজধানীর কদমতলী থানার মুরাদপুর এলাকা থেকে এক নারীর বস্তাবন্দিদ লাশ উদ্ধার করা হয়েছে।  আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে লাশটি কদমতলী থানা পুলিশ উদ্ধার করে। লাশটি মোসা. রেখসনা বেগম (৪২) নামীয় এক নারীর। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা থানায়। বাবার নাম হাতেম হাওলাদার বলে জানা গেছে।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কামরুন নাহার জানান, সকাল পৌনে ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে বস্তাবন্দি একটি লাশের খবর পায় পুলিশ। পরে মুরাদপুর এলাকায় একটি রাস্তার পাশ থেকে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়। প্রথম দিকে লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। পরে আঙ্গলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যে তার প্রাথমিক পরিচয় জানা যায়।

পুলিশ আরও জানায়, লাশের নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছিল বলে চিহ্ন রয়েছে। মুখমণ্ডলে পচন ধরেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, দুয়েকদিন আগে হত্যার পর লাশটি বস্তায় ভরে ফেলে গেছে খুনিরা। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

আ. দৈ./ কাশেম / খোকন 



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝