বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বিআইডব্লিউটিএর ২ কর্মকর্তা ঘুষ নেওয়ার দায়ে সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৫ পিএম  আপডেট: ১০.০৯.২০২৫ ৯:১৭ পিএম  (ভিজিট : ১৫২)
X


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দুই কর্মকর্তাকে জ্বালানি তেল সরবরাহের ঠিকাদারি কাজ  দেয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেওয়ার বিনিময়ে উৎকোচ লেনদেন-সংক্রান্ত একটি ঘটনা নৌপরিবহন মন্ত্রণালয়ের নজরে এসেছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের নির্দেশে ওই বিভাগের অতিরিক্ত পরিচালক (মেরিন) মো. আব্দুর রহিম এবং উপ-পরিচালক মো. ওবায়দুল করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে এ ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটনে কমিটি গঠন করা এবং জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জড়িত অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আ.দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝