রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরে ফের গণপিটুনিতে নিহত-২
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৪ পিএম  আপডেট: ১০.০৯.২০২৫ ৪:৩২ পিএম  (ভিজিট : ১১৬)
X

 রাজধানীর মোহাম্মদপুরে মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে গণপিটুনিতে দুই যুবক নিহত এবং দুইজন আহত হয়েছে। নিহতরা হচ্ছে- সুজন ওরফে বাবুল (১৯) ও হানিফ (২৬)। ছিনতাইয়ের অভিযোগে বেধরক মারপিট করা করা হলে তাদের মৃত্যু ঘটে। আহত ‘রক্তচোষা জনি গ্রুপের’ নাটা ফয়সল ও শরীফ নামে দু’জন বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে ও আজ ভোর ৬টার দিকে মোহাম্মদপুরের বসিলা এলাকায় পৃথক ছিনতাইয়ের ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুজনই মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন।

নিহত একজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে, আরেকজনের মরদেহ পঙ্গু হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান মোহাম্মদপুর থানার ওসি রফিক।

গত ৮ সেপ্টেম্বর বিকেলে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন রোডের ১২ নম্বর সড়কে মোবাইল ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হন দুই যুবক। তাদের মধ্যে একজন নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন। নিহতের নাম ইয়ামিন (২৩)। ফাহিম (২৩) নামে একজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

আ.দৈ./কাশেম/ ইকে টিপু


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝